বাঁশখালীতে সামুদ্রিক শৈবালের পরীক্ষামূলক চাষ

চট্টগ্রামের বাঁশখালীর ছনুয়ার সাগর উপকূলে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে প্রথমবারের মতো সামুদ্রিক শৈবাল (সিউইড) চাষ শুরু হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরে উপজেলা মৎস্য দপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ছনুয়া ইউনিয়নে ১ নম্বর পাড়া গ্রামে লবণ মাঠসংলগ্ন জলাশয়ে ০ দশমিক ২ হেক্টর জায়গায় পরীক্ষামূলকভাবে সিউইড চাষ করা হয়েছে।

সিউইড বা সামুদ্রিক শৈবাল একপ্রকার সামুদ্রিক আগাছা। এটি দেশের বিভিন্ন রেস্তোরাঁতে স্যুপসহ বিভিন্ন খাবারের সঙ্গে ব্যবহার করা হয়। তা ছাড়া বিস্কুট, প্রসাধনী সামগ্রী, ওষুধশিল্পে সিউইডের ব্যবহার আছে।