‘বিএনপির মিছিলে ওয়ারেন্টের আসামি পেলেই গ্রেপ্তার’

বিএনপির কালো পতাকা মিছিলে ওয়ারেন্টভুক্ত কোনো আসামি যোগ দিলে তাকে গ্রেপ্তার করতে পুলিশ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপরাধ) লিটন কুমার সাহা।

গতকাল শনিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। লিটন কুমার সাহা আরও বলেন, ‘যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট আছে, আমরা তাদের গ্রেপ্তার করি। গতকাল বিএনপির প্রোগ্রাম রয়েছে, সেখানে ওয়ারেন্টভুক্ত কোনো আসামি পেলে তাকে গ্রেপ্তার করা হবে।’