বসুন্ধরা সিটিতে চালু হচ্ছে ‘মোবাইল সিটি’

বসুন্ধরা সিটি শপিং মলের বেজমেন্ট ১ ও ২-এ আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘মোবাইল সিটি’। এখানে পাওয়া যাবে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য মোবাইল ফোন সেট ও এর সরঞ্জাম। একই সঙ্গে লেভেল-৮-এর ব্লক ‘এ’-তে সম্পূর্ণ নতুন আঙ্গিকে চালু হচ্ছে অত্যাধুনিক ফ্যাশন হাউজগুলো নিয়ে ‘অ্যাপারেল কর্নার’।

আজ রবিবার বিকেল ৩টায় বসুন্ধরা সিটি শপিং মলে ‘মোবাইল সিটি’ ও ‘অ্যাপারেল কর্নার’ আনুষ্ঠানিকভাবে চালু হবে।

জানা গেছে, মোবাইল সিটিতে থাকছে ১৮১টি শপ। আর এসব শপে আইফোন, স্যামসাং, অপ্পো, ভিভো, শাওমি, রিয়েলমি, ইনফিনিক্স, টেকনো, অরাইমোসহ সব ব্র্যান্ডের লেটেস্ট মডেলের ফোন সেট ও এর সরঞ্জাম পাওয়া যাবে।

আর অ্যাপারেল কর্নারে থাকছে ফ্রিল্যান্ড, ক্লাবহাউজ, সেইলর, ভোগ বাই প্রিন্স, আরটিসান, মেনস ওয়ার্ল্ড, ইনফিনিটি মেগা মল, ইক্সটাসি, স্পøাশ ব্র্যান্ডের শপ।