অষ্টাদশ বিসিএস ফোরামের ২৫ বছর পূর্তি উদযাপন

অষ্টাদশ বিসিএস ফোরামের ২৫ বছর পূর্তি উদযাপন হয়েছে। গত বৃহস্পতিবার ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই অনুষ্ঠান হয়। এতে ঢাকা ও ঢাকার বাইরে থেকে অষ্টাদশ বিসিএসের ১৫০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি সুরাইয়া পারভীন শেলী (যুগ্ম সচিব)। স্বাগত বক্তব্য রাখেন ফোরামের মহাসচিব মো. রফিকুল ইসলাম (পরিচালক-আনসার)।

সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ আতিকুর রাহমান, (যুগ্ম সচিব) অষ্টাদশ বিসিএস ফোরামের কল্যাণ বোর্ডের সভাপতি মো. হায়দার আলী (ডিআইজি-পুলিশ), ফোরামের কোষাধ্যক্ষ অধ্যাপক এএসএম এমদাদুল কবির (সাধারণ-শিক্ষা) এবং দপ্তর সম্পাদক জাহিদ বিন মতিনসহ ১৮টি  ক্যাডারের কর্মকর্তারা। অনুষ্ঠানে বক্তারা ২৫ বছরের কর্মজীবনের স্মৃতিচারণ করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন  ডা. মোহাম্মদ আব্দুল হাদীখান (বিসিএস স্বাস্থ্য) ও  আয়েশা সিদ্দিকা শেলী (ট্যাক্সেশন)। বিজ্ঞপ্তি