জয়পুরহাটের প্রবীণ সংবাদপত্র বিক্রেতা মাহবুবুলের মৃত্যু

জয়পুরহাটের প্রবীণ সংবাদপত্র বিক্রেতা মাহবুবুল রহমান বাবু ইন্তেকাল করেছেন। গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে তার নিজ বাড়ি সদর উপজেলার কেশবপুর গ্রামে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার বাদ আসর তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়। তিনি দৈনিক দেশ রূপান্তর, বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, জনকণ্ঠসহ দেশের বিভিন্ন শীর্ষ পত্রিকার এজেন্ট ও প্রায় ৩৫ বছর থেকে এজেন্ট হিসেবে ও খুচরা ব্যবসা পরিচালনা করছিলেন। জয়পুরহাট সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ বাবু বলেন, মাহবুবুল রহমান বাবু আমাদের সংগঠনের প্রবীণ সদস্য। তার মৃত্যুতে জয়পুরহাট সংবাদপত্র হকার্স ইউনিয়ন গভীর শোকাহত। তার মৃত্যুতে প্রেস ক্লাব জয়পুরহাটের সভাপতি গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, জয়পুরহাট সাংবাদিক ইউনিয়নের সভাপতি বাবু শেখর মজুমদার, জাতীয় সাংবাদিক ঐক্য ফোরামের জেলার সভাপতি সোহেল আহমেদ লিও সহ স্থানীয় সাংবাদিকরা গভীরভাবে শোকাহত ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।