টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতেছেন আরিনা সাবালেঙ্কা। সেই ট্রফি নিয়ে সাদা পোশাকে নিজেকে সাজিয়ে মেলবোর্নে ফটোশুট করেছেন। শহরটির কার্লটন গার্ডেনের রয়্যাল এক্সিবিশন বিল্ডিংয়ের সামনে এই ছবি তুলতে দেখা যায় তাকে।
ফটোশুটের সময় ২৫ বছর বয়সী এই টেনিস তারকাকে ড্যাফনে আখার্স্ট মেমোরিয়াল কাপে চুমু একে দেন। তার আগে ট্রফি জয়ের পর কিভাবে পাগলামি করেছেন সেটা নিয়ে কথা বলেছেন।
তিনি বলেন, ‘আমার কাছে সবচেয়ে পাগলাটে দল আছে। আমরা সবাই একটু ড্রিঙ্ক করলাম, কেউ কেউ একটু ড্রিঙ্ক করল না, কিন্তু প্রচুর ড্রিঙ্ক করল। আপনি তাদের কণ্ঠস্বর পরীক্ষা করতে পারেন এবং তাদের দিকে তাকাতে পারেন এবং দেখতে পারেন যে কে সবচেয়ে বেশি পান করে। আমি অবশ্যই সামান্য পানীয় এবং কিছুটা মিষ্টি খেয়েছি এবং আমরা নেচেছি এবং মজা করেছি - এবং এভাবেই আমরা উদযাপন করি।’
এক দশকেরও বেশি সময় পর প্রথম খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়ান ওপেনে সরাসরি সেটে কেউ শিরোপা জিতেছে। পাশাপাশি টানা দ্বিতীয়বার এই প্রতিযোগিতা জেতাও দ্বিতীয় খেলোয়াড় এই বেলারুশিয়ান টেনিস তারকা।