সংবাদ সম্মেলন করে জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও প্রতিষ্ঠাতা কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদের পার্টির চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে অব্যাহিত প্রদান করেছেন।
এ ঘটনায় এক জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন 'সদ্য বহিষ্কৃত' মহাসচিব মুজিবুল হক চুন্নু। আজ দুপুর ২টার সময় গুলশানে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন ডেকেছেন তিনি। এসময় তিনি নিজে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন এবং নিজের ও পার্টি চেয়ারম্যানের (জি এম কাদের) অবস্থান তুলে ধরবেন বলে জানা গেছে।