শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশের বার্ষিক সভা অনুষ্ঠিত

শিপার্স কাউন্সিল অফ বাংলাদেশের ৪২তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি ধানমন্ডিস্থ ফরচুন স্কয়ার কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলের চেয়ারম্যান মো. রেজাউল করিমের সভাপতিত্ব সভাটি অনুষ্ঠিত হয়।

 সভার শুরুতে এ পর্যন্ত যে সকল শিল্পপতি ও ব্যবসায়ী নেতৃবৃন্দ ইন্তেকাল করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় বিদ্যমান পরিস্থিতিতে দেশের সড়ক, নৌ, রেলওয়ে পরিবহন ও বন্দর ব্যবস্থাপনাসহ দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা এবং এসসিবির কর্মকান্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ ছাড়া এশিয়ান শিপার্স এ্যালায়েন্স এবং গ্লোবাল শিপার্স অ্যালায়েন্স এর সাথে অত্র কাউন্সিলের সম্পৃক্ততা ও কার্যক্রমের অগ্রগতি নিয়েও আলোচনা করা হয়।

সভার আলোচ্যসূচি অনুযায়ী গত বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী, পরিচালনা পর্ষদের বার্ষিক প্রতিবেদন-২০২৩, অডিটকৃত ২০২২০-২০২৩ অর্থ বছরের ব্যালেন্স শীট ও হিসাব বিবরণী অনুমোদন এবং ২০২৩-২০২৪ অর্থ বছরের জন্য অডিটর নিয়োগ ও তাদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়। কাউন্সিলের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ড. আর এম দেবনাথ ২০২৪ এবং ২০২৫ মেয়াদের নবনির্বাচিত অফিস বেয়ারার ও পরিচালকদের নাম ঘোষণা করেন।

নবনির্বাচিত অফিস বেয়ারার ও পরিচালকগণ হলেন, (১) চেয়ারম্যান, মো. রেজাউল করিম, স্বত্তাধিকারী, এস. এন. জুট ইন্টারন্যাশনাল (২) সিনিয়র ভাইস চেয়ারম্যান, মো. আরিফুল আহ্সান, চেয়ারম্যান, সিল্ক কন্টেইনার লাইন্স লিঃ (৩) ভাইস চেয়ারম্যান, গণেশ চন্দ্র সাহা, ম্যানেজিং পার্টনার, ইন্টারন্যাশনাল জুট ট্রেডার্স এবং পরিচালকগণ হলেন : (১) এ, কে, এম, আমিনুল মান্নান (খোকন), স্বত্তাধিকারী, ইষ্ট ওয়েষ্ট জুট ট্রেডিং কোঃ (২) আরজু রহমান ভুঁইয়া, স্বত্তাধিকারী, আরজু জুট ট্রেডার্স (৩) সৈয়দ মো. বখতিয়ার, চেয়ারম্যান, এ্যাক্টিভ  লজেস্টিক্স (৪) মোঃ নুরুচ্ছাফা বাবু, উপ-ব্যবস্থাপনা পরিচালক, ইলেক্ট্রো মার্ট লিঃ (৫) জিয়াউল ইসলাম, পার্টনার, এম এস ফ্যাশন্স (৬) আতাউর রহমান খান, স্বত্তাধিকারী, এ, আর, খান এন্ড কো., (৭) কে, এম, আরিফুজ্জামান, স্বত্তাধিকারী, কিং ওশান শিপিং লাইন্স ও (৮) লোকপ্রিয় বড়ুয়া, ব্যবস্থাপক, এম এম ইস্পাহানী লিঃ।

নবনির্বাচিত অফিস বেয়ারার ও পরিচালকবৃন্দ দায়িত্ব বুঝে নেন। পরিচালনা পর্ষদের পক্ষ থেকে চেয়ারম্যান, মো: রেজাউল করিম সুষ্ঠ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের অঙ্গিকার করেন এবং সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। এ ছাড়াও এসসিবির সকল কর্মকর্তা ও কর্মচারীকে তার মেয়াদে সর্বাত্ত্বক সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানান।

সভা শেষে আমন্ত্রিত সম্মানিত অতিথি দীপংকর তালুকদার, এমপি; মোজাফ্ফর হোসেন পল্টু, চেয়ারম্যান, ইউনিয়ন ইন্সু্যরেন্স কোঃ লিমিটেড; ওয়ালিউল ইসলাম, প্রাক্তন সচিবসহ অন্যান্য অতিথিবৃন্দ এবং সদস্যবৃন্দ মধ্যাহ্নভোজে যোগদান করেন।