ঢাকা মহানগর মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তিন নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে।
আজ সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে ডিএমপির আমন্ত্রণপত্র বিএনপি সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু গ্রহণ করেন।
ডিএমপির প্রতিষ্ঠাবার্ষিকীর আমন্ত্রণ পাওয়া অন্যরা হলেন ভাইস চেয়ারম্যান ও আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল এবং ডা. জাহিদ হোসেন। আগামী ১ ফেব্রুয়ারি রাজারবাগ পুলিশ লাইন্সে ডিএমপির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ আমন্ত্রণ জানানো হয়।