সীতাকুন্ডে গ্রাম সরদার খুন

আসামি মোরশেদ যশোরে গ্রেপ্তার

সীতাকুন্ডের আলোচিত গ্রাম সরদার বজল হত্যা মামলার অন্যতম আসামি মোরশেদকে যশোর থেকে গ্রেপ্তার করা হয়েছে। গত রবিবার যশোরের অভয়নগর থেকে তাকে গ্রেপ্তার করে সীতাকুন্ড থানা পুলিশ। পরে তার দেওয়া তথ্যমতে সীতাকুন্ড উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের বহরপুর গ্রামে নিজ বাড়ির আঙিনা থেকে একটি দেশীয় এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করে পুলিশ।