প্রিয়াঙ্কার বোন হয়েও মিল নেই মান্নারার, বিশেষ পরামর্শেই পেলেন মাইলেজ!

মান্নারা চোপড়ার বোন ভারতের অন্যতম নামী অভিনেত্রী। শুধু ভারতেই নয়, তার খ্যাতি এখন বিশ্ব জুড়ে। আন্তর্জাতিক তারকার তকমা জুটিয়েছেন প্রিয়াঙ্কা। অন্য দিকে, পরিণীতি চোপড়াও বলিউডে কম জনপ্রিয় নন। অথচ তাদের বোন হয়েও বলিউডে বিশেষ সুবিধা করে উঠতে পারেননি মান্নারা।

প্রায় এক দশক আগে বলিউডে আত্মপ্রকাশ করলেও তেমন ভাবে প্রচারের আলোতেও আসেননি। দক্ষিণের ছবিতেই সীমাবদ্ধ। দুই বোন জনপ্রিয়, তবে বাকি বোনদের দিকে নাকি তিনি ফিরেও তাকান না। মিল নেই বোনদের মধ্যে এমনই অভিযোগ আনেন তাদের আর এক বোন মীরা চোপড়া। অবশেষে ভাগ্য খুলল মান্নারার। তা-ও আবার প্রিয়ঙ্কার উপদেশ মেনেই।

‘বিগ বস ১৭’-এর ঘরে মান্নারা যখন প্রবেশ করেন, তখন তার পরিচয় ছিল প্রিয়াঙ্কার বোন। তবে রবিবার শেষ হল এই রিয়েলিটি শো। তাতেই যেন বাড়তি মাইলেজ পেতে চলেছে মান্নারার ক্যারিয়ার, ধারণা নেটপাড়ার একাংশের। বিরাট কোনও পরিচিতি ছাড়াই ‘বিগ বস’-এর এই খেলায় সেরা তিনে জায়গা করে নেন তিনি। শুধু মান্নারার ব্যক্তিত্বের জোরেই শোয়ে নিজস্ব পরিচিতি তৈরি করতে সক্ষম হয়েছেন, ভালোবাসা পেয়েছেন দর্শকের।

এবার ‘বিগ বস’-এর ঘর থেকে বের হতেই মিমি দিদির (প্রিয়াঙ্কাকে যে নামে ডাকেন) প্রশংসায় পঞ্চমুখ মান্নারা। এক সাক্ষাৎকারে মান্নারা বলেন, ‘গত বছর যখন মিমি দিদির বাড়িতে গিয়েছিলাম, তখন দিদি বলেছিল আমি ভালো অভিনেত্রী। কিন্তু বলিউডে পরিচিতি বাড়াতে ‘বিগ বস’ আমাকে অনেকটা সাহায্য করেছে বলে মনে হয়। এখানে এসে সালমান খান, রোহিত শেট্টি, পূজা ভাটের সমর্থন পেয়ে খুব খুশি ও কৃতজ্ঞ।’