১২ ঘণ্টা পার্টি করেও অল্পতে বেঁচে যাচ্ছেন রাশফোর্ড

এফএ কাপের ম্যাচে গেল রবিবার নিউপোর্ট কাউন্টির বিপক্ষে ছিলেন না মার্কাস রাশফোর্ড। ম্যাচের পরে এ নিয়ে টেন হাগকে প্রশ্ন করা হলে তিনি বলেছিলেন, রাশফোর্ড অসুস্থ। অথচ ম্যাচের আগের দিন বেলফাস্টের নৈশ ক্লাবে দেখা যায় ইংলিশ এই ফরোয়ার্ডকে। শেষ পর্যন্ত রাশফোর্ডের পার্টি করার বিষয়টিই সত্য হলো। ১২ ঘণ্টা ধরে নাইট ক্লাবে পার্টিতে মত্ত ছিলেন তিনি। তবে অল্পের উপর দিয়েই বেঁচে যাচ্ছেন। সংবাদ মাধ্যমে খবর মাত্র দুই সপ্তাহের বেতন কাটা যাচ্ছে রাশফোর্ডের। খেলবেন পরবর্তী ম্যাচে।

এক বিবৃতিতে জানানো হয়, 'মার্কাস রাশফোর্ড (উপস্থিত না থাকতে পারায়) সব দোষ নিজের কাঁধে নিয়েছেন। এটা ছিল অভ্যন্তরীণ শৃঙ্খলার ব্যাপার। যা এখানেই শেষ।'

এর আগে সাংবাদিকরা টেন হাগকে রাশফোর্ড সম্পর্কে জিজ্ঞেস করলে ম্যানইউ কোচ বলেন, 'সে অসুস্থ বলে জানানো হয়েছে। আর বাকিটা অভ্যন্তরীণ ব্যাপার। আমি বিষয়টা দেখব।' একজন খেলোয়াড়ের অসুস্থতা কেন অভ্যন্তরীণ বিষয় হবে? এমন প্রশ্নের জবাবে টেন হাগ ফের বলেন, 'এটা অভ্যন্তরীণ ব্যাপার।' এমন উত্তরে প্রশ্ন আরও বাড়ছে কিনা এর উত্তরে টেন হাগ এ নিয়ে কিছুটা বিরক্তি প্রকাশ করেন।

এদিকে ডেইলি মেইলের এক খবরে, একজন নারী ওয়েটারের কথা সামনে আসে। তিনি রাশফোর্ড নিয়ে কথা বলেছেন। সেই নারীর বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানায়, রাশফোর্ড নাকি অনেক বেশি মদ পান করেছিলেন সেই রাতে। এমনটি অনেক নগদ অর্থ ফেলে তার সামনে। তবে রাশফোর্ড যখন জ্ঞানে ছিলেন না, তখন তাকে বিশ্রামের জন্য বিছানায় দিয়ে আসেন।

অতীতেও দেখা গেছে ম্যাচ হারের পর পার্টি করেছেন রাশফোর্ড।