দেশ রূপান্তরের হাটহাজারী প্রতিনিধির মায়ের মৃত্যু

দেশ রূপান্তরের চট্টগ্রামের হাটহাজারী উপজেলা প্রতিনিধি কেশব কুমার বড়ুয়ার মা রানী বালা বড়ুয়া (৯০) মারা গেছেন। গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি এক পুত্র, এক কন্যা, পুত্রবধূ, নাতি, নাতনি, ভাই, আত্মীয়স্বজন ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবৎ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত দেশ রূপান্তর পরিবার।

হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক কেশব কুমার বড়ুয়ার মায়ের মৃত্যুতে আরও শোক প্রকাশ করেছেন হাটহাজারী সংসদীয় আসনের সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কক্সবাজার জেলার চকরিয়া পেকুয়া আসনের সাংসদ মে. জে. (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম (বীরপ্রতীক), ফটিকছড়ি আসন থেকে নির্বাচিত সাংসদ খাদিজাতুল আনোয়ার সনি।