সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়। প্রতিষ্ঠানটিতে অফিস সহায়ক পদে ২৭ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: জেলা প্রশাসকের কার্যালয়, কুষ্টিয়া।
পদ: অফিস সহায়ক।
পদসংখ্যা: ২৭টি।
শিক্ষাগত যোগ্যতা: সরকার স্বীকৃত কোন বোর্ড হতে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
অন্যান্য যোগ্যতা: জন্মসূত্রে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশি হতে হবে এবং কুষ্টিয়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
বেতন: ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা (গ্রেড-২০)
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেয়া হবে।
চাকরির ধরন: অস্থায়ী।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ।
প্রার্থীর বয়স: ১৮ থেকে ৩০ বছর। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।
কর্মস্থল: কুষ্টিয়া
আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।
আবেদন ফি: সোনালী ব্যাংকের যেকোনো শাখা হতে জেলা প্রশাসক, কুষ্টিয়া এর অনুকূলে ১-৪৬৩১-০০০০-২০৩১ নং কোডে ট্রেজারি চালানের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা জমা প্রদান করে ট্রেজারি চালানের মূলকপি (প্রথম কপি) আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ সময়: ২৯ ফেব্রুয়ারি ২০২৪
সূত্র: প্রতিষ্ঠানের ওয়েবসাইট