ম্যানেজার নিয়োগ দিচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটিতে কোর্ট অপারেশনস এক্সটারনাল অ্যাফেয়ার্স ইউনিট (লিগ্যাল ডিভিশন) বিভাগে অ্যাসোসিয়েট-অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি

বিভাগ: কোর্ট অপারেশনস এক্সটারনাল অ্যাফেয়ার্স ইউনিট (লিগ্যাল ডিভিশন)

পদ: অ্যাসোসিয়েট-অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম সম্পন্ন। শিক্ষাজীবনে কোন ৩য় বিভাগ গ্রহণযোগ্য নয়। সিজিপি ৪.০০ এর মধ্যে সর্বনিম্ন ২.৫০ থাকতে হবে।

অতিরিক্ত যোগ্যতা: ব্যাংকিং আইন এবং কোম্পানি আইন সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। ইংরেজি এবং বাংলা উভয় ভাষায় ভালো যোগাযোগ দক্ষতা। ড্রাফটিং দক্ষতা এবং মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্টের ভালো দক্ষতা থাকতে হবে।

অভিজ্ঞতা: কমপক্ষে ৩-৫ বছর

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুযোগ-সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেয়া হবে।

চাকরির ধরন: ফুলটাইম।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ।

কর্মস্থল: দেশের যে কোনো স্থান।

আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১০ ফেব্রুয়ারি ২০২৪

সূত্র: বিডিজবস