ফুডপান্ডায় চাকরির সুযোগ, লাগবে তিন বছরের অভিজ্ঞতা

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অনলাইনে খাবার ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহকারী প্ল্যাটফর্ম ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেড। প্রতিষ্ঠানটিতে রাইডার রিক্রুইটমেন্ট বিভাগে এক্সিকিউটিভ পদে একাধিক জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেড

বিভাগ: রাইডার রিক্রুইটমেন্ট

পদ: এক্সিকিউটিভ

পদসংখ্যা: অনির্ধারিত।

শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস।

অতিরিক্ত যোগ্যতা: যোগাযোগ এবং আলোচনা/বিক্রয় দক্ষতা। নিয়োগকারী হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।  

অভিজ্ঞতা: কমপক্ষে ১-৩ বছর

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেয়া হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক ।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ।

প্রার্থীর বয়স: কমপক্ষে ২১ বছর

কর্মস্থল: সাভার (ঢাকা)

আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ৩ ফেব্রুয়ারি ২০২৪

সূত্র: বিডিজবস