এক ঝলক

 একাধিকবার মুক্তির তারিখ ঘোষণা করেও মুক্তি পিছিয়েছে ‘কাজল রেখা’ সিনেমার। এবার পহেলা বৈশাখকে কেন্দ্র করে সিনেমার প্রচার চালাবেন বলে জানালেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম।

 এক দশকের ধারাবাহিকতায় এবারও অনুষ্ঠিত হচ্ছে ‘বাংলা খেয়াল উৎসব’। গতকাল সন্ধ্যায় শুরু হয়ে এই আয়োজনের পর্দা নামবে আজ সকাল ৯টায়।

 ‘মন পাঁজরে’ গানের আট বছর একসঙ্গে দুই গান নিয়ে ফিরছে কণ্ঠশিল্পী কাজী শুভ ও গীতিকার জাহিদ আকবর জুটি। গানের শিরোনাম ‘মন ছুঁয়ে বলো’ ও ‘বাঁচা হলো দায়’।

 ‘অ্যানিমেল’ এর ব্লকবাস্টার সাফল্যের পর এবার সিনেমাটির সিক্যুয়েল নির্মাণের ঘোষণা দিয়েছেন এর নির্মাতা পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। যেটির নাম হবে ‘অ্যানিমেল পার্ক’। ২০২৫ সালে শুরু হবে শুটিং।

 সালমান খানের ‘নো এন্ট্রি’ সিনেমার ২০ বছর পূর্তি উপলক্ষে এর সিক্যুয়েল নিয়ে আসছেন নির্মাতা। তবে এতে সালমান-অনিল-ফারদিনের বদলে দেখা যাবে বরুণ-অর্জুন-দিলজিৎকে।

 এআই প্রযুক্তির মাধ্যমে প্রয়াত শিল্পীকে দিয়ে গান গাওয়াচ্ছেন অস্কারজয়ী গায়ক এবং সঙ্গীত পরিচালক এ আর রহমান। গানটি ব্যবহৃত হচ্ছে রজনীকান্তের আসন্ন সিনেমা ‘লাল সেলাম’-এ।

 ২০০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির মামলায় তথ্য গোপন করায় এবার ফেঁসে যাচ্ছেন জ্যাকলিন ফার্নান্দেজ।