লালমনিরহাটের হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার দুপুরে এ অভিযান চালানো হয়।
দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুড়িগ্রামের সহকারী পরিচালক খালিদ মাহমুদের নেতৃত্বে দুদকের ৬ সদস্য এ অভিযানে অংশ নেন। তারা হাসপাতালের জরুরি বিভাগ, আউটডোর, বিভিন্ন ওয়ার্ডে রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন।
খালিদ মাহমুদ বলেন, ‘অভিযোগ রিলেটেড সব নথিপত্র সংগ্রহ করেছি। নথিপত্র পর্যালোচনা করে কমিশনে প্রতিবেদন জমা দেওয়া হবে। কমিশন অনিয়ম-দুর্নীতির বিষয়টি প্রকাশ করবে।’ হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ হাসানুল জাহিদ বলেন, দুদকের একটি টিম হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন নথিপত্র সংগ্রহ এবং বিভিন্ন বিষয়ে খোঁজখবর নিয়েছে।