বইমেলার এবারের আসরে জঙ্গি হামলার কোনো হুমকি নেই। তবে সবদিক মাথায় রেখে নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেন, ‘বইমেলা অসাম্প্রদায়িক আয়োজন। এই আয়োজনকে বিভিন্ন সময় হুমকির মুখে পড়তে হয়েছে। এখানে নাশকতা ও জঙ্গি তৎপরতার অতীত ঘটনা রয়েছে। এই বিষয়টি স্পষ্টভাবে মাথায় রেখে নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে। তবে সুনির্দিষ্ট কোনো হুমকি নেই।’ গতকাল বুধবার সকালে রাজধানীর শাহবাগে সোহরাওয়ার্দী উদ্যানে একুশে বইমেলার নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করেন ডিএমপিপ্রধান। পরে নিরাপত্তা পরিকল্পনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
‘পড় বই, গড় দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’জ্বা এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বৃহস্পতিবার শুরু হতে যাচ্ছে অমর একুশে বইমেলা ২০২৪। বিকেল ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করবেন।
হাবিবুর রহমান বলেন, ‘বইমেলায় ডিএমপির পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মেলায় একটি পুলিশ কন্ট্রোলরুম বসানো হয়েছে। এর মাধ্যমে মেলা ও এর আশপাশ পর্যবেক্ষণ করা হবে। নিয়মিত গোয়েন্দা নজরদারির পাশাপাশি মেলায় প্রবেশপথে কয়েক ধাপে নিরাপত্তা তল্লাশি করা হবে। মেলার ভেতরে-বাইরে সার্বক্ষণিক নিরাপত্তাব্যবস্থা, ওয়াচ টাওয়ারসহ নিজ্বািদ্র নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।’