মিতু হত্যা

ফের ফেনী কারাগারে বাবুল আক্তার

স্ত্রী মাহমুদা খানম ওরফে মিতু খুনের মামলায় গ্রেপ্তার সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ফেনী জেলা কারাগারে আনা হয়েছে। বুধবার বিকেলে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে ফেনী কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী কারাগারের জেল সুপার মো: ইকবাল হোসেন।

মো: ইকবাল হোসেন জানান, বুধবার রাতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ফেনী কারাগারে পৌঁছান বাবুল আক্তার। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে ফেনী কারাগারে স্থানান্তর করা হয়েছে।

স্ত্রী মাহমুদা খানম ওরফে মিতু খুনের মামলায় ২০২১ সালের ১২ মে আলোচিত বাবুল আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তৃতীয় অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ জসিম উদ্দিনের আদালতে বাবুলের বিরুদ্ধে স্ত্রী খুনের মামলা বিচারাধীন। এটির সাক্ষ্যগ্রহণ চলছে।