উন্নয়নের অর্থ অপচয় সহ্য করা হবে না: পরিকল্পনামন্ত্রী 

যেকোনো উন্নয়নের জন্য বরাদ্দ করা অর্থ অপচয় সহ্য করা হবে না বলে হুশিয়ারি দিয়েছেন পরিকল্পনামন্ত্রী আবদুস সালাম।

আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) ময়মনসিংহের নান্দাইলে তিনি নিজ সংসদীয় আসনের মোয়াজ্জেমপুর ইউনিয়নের আতকাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত কর্মী সমাবেশে এ কথা বলেন।

তিনি বলেন, সীমিত সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। এ সময় নিজ সংসদীয় আসন নান্দাইলের ব্যাপক উন্নয়নের জন্য মাস্টারপ্লান করার ঘোষণা দেন তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, জনস্বার্থের কোনো অভাব রাখা হবে না। যা কথা দিচ্ছি তার থেকে বেশি কিছু করার চেষ্টা করবো।