ভাষার মাসে বিশেষ জার্সি পরতে যাচ্ছে সিলেট স্ট্রাইকার্স

ভাষার মাস শুরু হওয়ায় জার্সিতে বিপিএল জার্সিতে তার ছাপ রাখতে চাইছে সিলেট স্ট্রাইকার্স। কাল ও পরের দিন ঘরের মাঠে বাকি দুই ম্যাচে বিশেষ জার্সি গায়ে দেবেন মোহাম্মদ মিঠুন-নাজমুল হোসেন, জাকির হাসানরা। যেখানে ক্রিকেটারদের নাম ও নম্বর থাকবে বাংলা অক্ষর ও সংখ্যায় লেখা। 

নিজেদের বিভাগের ইতিহাস-ঐতিহ্যের মিশেলের বানানো হয়েছে সবুজ রঙের জার্সি। যেখানে ফুটিয়ে তোলা হবে সিলেটের বিখ্যাত আলী আমজাদের ঘড়ির চিত্র। ১৮৭৪ সাল থেকে এখনও কিনব্রিজ পার হয়ে শহরের উত্তর অংশের ঠিক প্রবেশমুখে দাঁড়িয়ে আছে ঘড়িটি। বর্তমান জার্সির যেখানে গোলাপি রঙ আছে সেখানে থাকছে সিলেটের আদি ভাষা অর্থাৎ সিলেটি নাগরি ভাষার ব্যবহার।

শহরটির বিভিন্ন স্থাপনাও ঠাঁই পেয়েছে নতুন এই জার্সিতে। আজ ভাষা সৈনিক আব্দুল আজিজ তার বাসভবনে জার্সিটি উন্মোচন করেন।