বিশ্ব ইজতেমা উপলক্ষে আগত মুসল্লিদের নির্বিঘ্নে যাতায়াতের সুবিধার্থে তুরাগ নদীর ওপর বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে পাঁচটি ভাসমান ব্রিজ স্থাপন করা হয়েছে। এ ছাড়াও মুসল্লিদের অজু ও খাবার পানির জন্য সেনাবাহিনী দুটি ওয়াটার বাউজার সার্বক্ষণিক পানি সরবরাহ করবে। বাংলাদেশ সেনাবাহিনীর ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেড এর সার্বিক তত্ত্বাবধানে সেনাসদস্যরা ইজতেমা এলাকায় ক্যাম্প স্থাপন করে এসব জনকল্যাণমূলক কাজ সম্পন্ন করা হয়েছে। এর পাশাপাশি ইজতেমা এলাকায় নিরাপত্তার স্বার্থে ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেড কর্র্তৃক একটি বোম্ব ডিসপোজাল দল প্রস্তুত রাখা হয়েছে। আইএসপিআর