এবারও একুশে বইমেলা আয়োজনে সহযোগী বিকাশ

গত ছয় বছরের ধারাবাহিকতায় এবারও বাংলা একাডেমি আয়োজিত ‘অমর একুশে বইমেলা-২০২৪’ সহযোগী হিসেবে থাকছে বিকাশ। বরাবরের মতো এবারও মেলায় বই কেনায় বিকাশ পেমেন্টে থাকছে ডিসকাউন্ট কুপন ও ইনস্ট্যান্ট ক্যাশব্যাক সুবিধা। এ ছাড়া ও সুবিধাবঞ্চিত শিশুসহ বিভিন্ন শ্রেণি-পেশার পাঠকদের জন্য বিকাশের উদ্যোগে বইমেলায় আসা পাঠক-লেখক-প্রকাশকদের কাছ থেকে বই সংগ্রহ করে, তা বিতরণ করা হবে দেশব্যাপী বিভিন্ন লাইব্রেরিতে।

মেলায় বই কেনার সময় বিকাশ অ্যাপে ‘গঊখঅ ২৪’ কুপন কোড যোগ করে করে পেমেন্টে মিলবে ১০ শতাংশ ডিসকাউন্ট সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত।

গত চার বছরের ধারাবাহিকতায় মেলা প্রাঙ্গণে বিশ্রামের স্থানের পাশেই থাকবে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বই সংগ্রহের বুথ, যেখানে পাঠক-লেখক-প্রকাশকরা অনুদান হিসেবে নতুন বা পুরনো বই দিতে পারবেন। যারা বই অনুদান দেবেন তাদের জন্য থাকবে ফটোবুথ। বিজ্ঞপ্তি