বাংলাদেশে আসছেন ব্যাংক অব সিলনের চেয়ারম্যান জয়াবর্ধন

বাংলাদেশে অবস্থিত আন্তর্জাতিক ব্যাংক, ‘কমার্শিয়াল ব্যাংক অব সিলন পিএলসি’র চেয়ারম্যান প্রফেসর এ কে ডব্লিউ জয়াবর্ধন বাংলাদেশ সফরে আসছেন। আজ শুক্রবার ঢাকায় এসে পৌঁছাবেন তিনি। সফরকালীন সময়ে তিনি বাংলাদেশে ব্যাংকটির ২০ বছর পূর্তি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

চেয়ারম্যানের সফরসঙ্গী হিসেবে ডেপুটি চেয়ারম্যান শারহান মুহসিন এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সানাথ মানাতুঙ্গে বাংলাদেশে আসবেন। এ কর্মকর্তাদের সফরকালে সংশ্লিষ্ট ক্ষেত্রে অধিকতর বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার সম্ভাব্য অংশগ্রহণের বিষয়ে আলোচনা করবেন। এ ছাড়া তিনি ব্যাংকটির শীর্ষস্থানীয় গ্রাহক, রেগুলেটরি কর্তৃপক্ষ এবং সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করবেন। বিজ্ঞপ্তি