প্রধানমন্ত্রীকে ভিয়েতনাম সফরের আমন্ত্রণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভিয়েতনামে সরকারি সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ফা মিন চিনহে। এ সংক্রান্ত আমন্ত্রণপত্রটি আজ শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের কাছে হস্তান্তর করেন ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রী বুই থান সন।

বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভিয়েতনামে সরকারি সফরের জন্য সে দেশের প্রধানমন্ত্রী ফা মিন চিনহের আমন্ত্রণ ড. হাছান মাহমুদের কাছে হস্তান্তর করেন বুই থান সন।

একই সঙ্গে বাংলাদেশ-ভিয়েতনামের ৫০ বছরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করতে ড. হাছান মাহমুদকেও দ্রুত ভিয়েতনাম সফরের আমন্ত্রণ জানান তিনি।