টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে শিশুসহ তিনজন প্রাণ হারিয়েছেন। শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আনালিয়াবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ তাৎক্ষণিক নিহতদের নামপরিচয় জানাতে পারেনি।
পুলিশ ও স্থানীয়রা বলছেন, উত্তবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস কালিহাতীর আনালিয়াবড়ি এলাকায় এসে বিকল হয়। পরে যাত্রীরা গাড়ি থেকে নেমে রেল লাইন ধরে হাঁটাহাঁটি করার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছার আগেই মরদেহ রেখেই বিকল হওযা বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই তৌয়েব আলী জানান, খবর পেয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে।