বরগুনার তালতলীতে সুখি (২০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি শ্বশুরবাড়ির লোকজন তাকে হত্যা করেছে।
গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার চরপাড়া গ্রামের ওয়াপদা সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সুখি চরপাড়ার মো. হাসানের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, সুখি উপজেলার ছোটবগী ইউনিয়নের চরপাড়া এলাকায় শ^শুরবাড়িতে থাকতেন। গত বুধবার সন্ধ্যার পর থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। শুক্রবার বেলা ১১টার দিকে বাড়ির অদূরে ওয়াপদা সড়কের পাশে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। নিহতের শরীরে আঘাতের বেশ কয়েকটি চিহ্ন পাওয়া গেছে এবং নাক-মুখ দিয়ে রক্ত বের হয়েছে বলে জানায় পুলিশ।
সুখির বাবা বাবুল ফকির বলেন, ‘আমাদের সন্দেহ আমার মেয়েকে তার শ^শুরবাড়ির লোকেরা হত্যা করে মরদেহ রাস্তার পাশে ফেলে রেখেছে। আমি এই ঘটনার সঠিক বিচার চাই।’
গৃহবধূর স্বামী হাসান বলেন, ‘আমার স্ত্রীর নিখোঁজের খবর শুনে আমি বৃহস্পতিবার সন্ধ্যায় সাগরে মাছ ধরা রেখে এসেছি। এসে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করি। আমাদের পরিবারের কেউ এ ঘটনায় জড়িত নয়।’
তালতলী থানার ওসি শহিদুল ইসলাম খান বলেন, ‘পুরো বিষয়টি রহস্যজনক। তবে তদন্ত করে রহস্য বের করা হবে।