দুর্বৃত্তদের হামলায় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাঘদী ইউপি চেয়ারম্যান সাহিদুর রহমান টুটুল ও তার গাড়িচালকসহ তিনজন আহত হওয়ার ঘটনার প্রতিবাদে গতকাল শুক্রবার বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার রাঘদী এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল-সমাবেশ করা হয়েছে।
রাঘদী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে ইউনিয়নের শত শত মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রেন্টু হাওলাদার, যুবলীগ নেতা সাদ্দাম শেখ প্রমুখ।