জমির বিবাদে প্রাণ গেল নুর হোসেনের

কুড়িগ্রামের উলিপুরে দীর্ঘদিনের জমিজমা সংক্রান্ত ঝামেলার জেরে দুপক্ষের সংঘর্ষে নুর হোসেন (৫৮) নামে একজনের মৃত্যু হয়েছে।

আজ শনিবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মর্তুজা।

এর আগে, দুপুরের দিকে উপজেলার ধরনিবাড়ী বাড়ি ইউনিয়নের মালতিবাড়ী এলাকায় এঘটনা ঘটে। নিহত নুর হোসেন ওই ইউনিয়নের মালতিবাড়ী গ্রামের বাসিন্দা। এঘটনায় প্রতিপক্ষের জাফর আলী ও রাণু বাবু নামের দুজনকে আটক করেছে উলিপুর থানা পুলিশ। 

স্থানীয়রা জানান, নিহত নুর হোসেন ও প্রতিপক্ষের জাফর আলীদের সঙ্গে দীর্ঘদিন যাবৎ জমিজমা নিয়ে বিবাদ চলে আসছিল। এরই জের ধরে আজ জমিতে দুপক্ষের সংঘর্ষ হয়। এতে নুর হোসেন নামের একজন নিহত হয়।

ওসি জানান, এঘটনায় দুজনকে আটক করা হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।