দুই ম্যাচ পর আবার ব্যাটিংয়ে নেমে গোল্ডেন ডাকে ফিরেছেন সাকিব আল হাসান। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে আজ চার নম্বরে নেমে হ্যারি টেকটরের করা প্রথম বলেই লেগ বিফোরের ফাঁদে পড়ে ফেরেন সাকিব। তবে বাবর আজম ও অধিনায়ক নুরুল হাসান সোহানের চল্লিশোর্ধ্ব দুই ইনিংসে ভর করে ৭ উইকেটে ১৬২ রান করে রংপুর রাইডার্স।
এক ম্যাচ পর পর ফিফটি করা নিজের বিপিএল ব্যাটিংয়ের ধরন বানিয়ে ফেলতে পারতেন বাবর। পারেননি ৩ রানের জন্য। ৩৭ বলে ৭ চারে ৪৭ রানের ইনিংস খেলেন বাবর। সোহান করেন ৪৬ রান। ৫ চার ও ১ ছয়ে ৩০ বলে এ রান করেন রংপুর অধিনায়ক। আজমতউল্লাহ ওমরজাইয়ের ব্যাটে আসে ২২ রান। সিলেটের সামিত প্যাটেল ও হ্যারি টেকটর ২টি করে উইকেট নেন।
দ্বিতীয় জয়ের জন্য সিলেট স্ট্রাইকার্সের সামনে লক্ষ্য ১৬৩ রান।