অসাম্প্রদায়িকতার রাজনীতি করে আ.লীগ : শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর নেতৃত্বে সব ধর্মের মানুষ মিলেমিশে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। আমরা মায়ের মুখের ভাষা বাংলার জন্য সবাই একসঙ্গে মিলে আন্দোলন করেছি। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আওয়ামী লীগ মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খিস্ট্রান সবাইকে একসঙ্গে নিয়ে দেশ গঠনে কাজ করে যাচ্ছে। আমরা অসাম্প্রদায়িকতার রাজনীতি করি।

গতকাল শনিবার বিকেলে নরসিংদীর মনোহরদী পৌরসভার চন্দনবাড়ী কামিল মাদ্রাসায় মনোহরদী উপজেলার মাদ্রাসাগুলোর উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।