স্প্রিং সেমিস্টার

ওরিয়েন্টেশন প্রোগ্রামে নবীনদের স্বাগত জানাল এনএসইউ

নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) গতকাল শনিবার স্প্রিং সেমিস্টার-২০২৪-এর ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করে। এতে বিশ্ববিদ্যালয়ের চারটি স্কুলের ১৭টি বিভাগে স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় অসাধারণ ফলের জন্য ২৩ জনকে মেধাভিত্তিক শতভাগ বৃত্তি দেওয়া হয়।

অনুষ্ঠানে এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও ওয়ার্ল্ড ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ড. জুনাইদ কামাল আহমাদ প্রধান অতিথি, এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মিসেস ইয়াসমিন কামাল বিশেষ অতিথি এবং ওরিয়েন্টেশন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসইউ উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম।

পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর এনএসইউর ইতিহাস, ঐতিহ্য, লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

এনএসইউর রেজিস্ট্রার ড. আহমেদ তাজমীন স্বাগত এবং উদ্বোধনী বক্তব্য দেন কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব খান।  এ ছাড়া বিভিন্ন স্কুলের ডিন শিক্ষার্থীদের কাছে নিজ  স্কুলের পরিচয় তুলে ধরেন।

সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। বিজ্ঞপ্তি