বগুড়ার আদমদীঘিতে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটায় সাবেক ইউপি সদস্যসহ দুজনকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গত শুক্রবার রাতে উপজেলার নসরৎপুর ইউনিয়নের পুসিন্দা এলাকায় অবৈধভাবে কৃ ষিজমিতে মাটি কাটা হচ্ছে এ সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জমির মালিক আসাদুজ্জামান (৬৫) ও সাবেক ইউপি সদস্য নূর মোহাম্মদকে (৩৮) কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদলতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফিরোজ হোসেন। দন্ডপ্রাপ্তরা হলেন উপজেলার নসরৎপুর ইউনিয়নের পুসিন্দা গ্রামের মৃত মোহাম্মদ আলী ছেলে আসাদুজ্জামান (৬৫) ও ছাতিয়াগ্রাম ইউনিয়নের কোমারপুর গ্রামের মুনসুর আলী মন্ডলের ছেলে ও সাবেক ইউপি সদস্য নূর মোহাম্মদ (৩৮)।