মেসি, বুসকেটস, সুয়ারেজ ও আলবাকে ছাড়াই নেমেছে মায়ামি

হংকংয়ের বিপক্ষে খেলতে নেমেছে ইন্টার মায়ামি। পেশির চোট ভোগাচ্ছে লিওনেল মেসিকে। তাই আল নাসরের সঙ্গেও খেলেছেন মাত্র ৭ মিনিট। আজও তাকে শুরুর একাদশে রাখা হয়নি।

তবে আজ শুধু মেসিই নন। তার বার্সেলোনার পুরনো তিন সতীর্থ জর্ডি আলবা, সার্জিও বুসকেটস ও লুইস সুয়ারেজও নেই শুরুর একাদশে। 

এই তারকাদের ছাড়াই খেলতে নামছে দলটি।