পাওনা ফেরত পেলেন ইভ্যালির ১৫০ গ্রাহক

গ্রাহকের পাওনা টাকা ফেরত দিতে শুরু করেছে ইভ্যালি। রবিবার (৪ ফেব্রুয়ারি) সকালে ভোক্তা অধিদপ্তরের কার্যালয়ে ১৫০ জন গ্রাহককে পাওনা টাকা ফেরত দিয়েছে প্রতিষ্ঠারটির প্রধান নির্বাহী (সিইও) মোহাম্মদ রাসেল। তাদের পাওনা ছিল মোট ১৫ লাখ টাকা।

খুব দ্রুতই অন্য সব পাওনাদারদের টাকা পরিশোধ করা হবে বলে জানিয়েছেন সিইও মোহাম্মদ রাসেল। তিনি বলেন, আমরা এখন যে পদ্ধতিতে পণ্য বিক্রি করছি এতে করে খুব দ্রুতই সকলের টাকা পরিশোধ করা হবে। যারা অভিযোগ করেছে শুধু তাদের নয়, যারা টাকা পাবেন এমন সবার টাকাই পর্যায়ক্রমে পরিশোধ করা হবে।

নতুন করে ব্যবসা শুরু পর ৬৫ হাজারেরও বেশি পণ্য ডেলিভারি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক (অভিযোগ) মাসুম আরেফিন বলেন, ইভ্যালির ব্যাপারে ভোক্তা অধিকারে প্রায় ৭ হাজারের মতো অভিযোগ পড়েছে। এর মধ্যে আজ ১৫০টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে। এসব গ্রাহকদের ১৫ লাখ টাকার ফেরত দেওয়া হয়েছে।