গোপালগঞ্জের কৃষক ও নারী উদ্যোক্তাদের ফের ঋণ দিলো এবি ব্যাংক

গোপালগঞ্জের কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ার কৃষক ও নারী উদ্যোক্তাদের মাঝে পুনরায় ঋণ বিতরণ করেছেন এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল। গোপালগঞ্জের জেলা প্রশাসককে ল্যাপটপ দিয়েছেন তিনি।

রবিবার (৪ ফেব্রুয়ারি) কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া এ ঋণ বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজী মাহবুবুল আলম, জেলা প্রশাসক, গোপালগঞ্জ, জনাব মাহবুব আলী খান, সভাপতি, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ ও জনাব মতিয়ার রহমান হাজরা, মেয়র, কোটালীপাড়া পৌরসভা।

এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অন্যান্য কর্মকর্তাগণ।