মিয়ানমারের গুলিবিদ্ধ ৭ সীমান্তরক্ষী কক্সবাজার হাসপাতালে

মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) গুলিবিদ্ধ ৭ সদস্যকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার রাত সাড়ে ৯টা থেকে সোমবার দুপুর সাড়ে ১২টার মধ্যে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে ভর্তি করে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। 

তারা হলেন— জা নি মং, নিম লাইন কিং, ক্যে থিন সিন, ইয়ো ফো, মং র, মুলিউন থং, কিন মং জ।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) আশিকুর রহমান বলেন, গুলিবিদ্ধ বিজিপির সাত সদস্য আমাদের হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

৩৪ বিজিবির অধিনায়ক লে.কর্নেল আবদুল্লাহ আল মাশরুকি বলেন, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘর্ষের কারণে বিজিপির অনেক সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এদের মধ্য অনেকে আহত রয়েছে। তাদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে যাদের উন্নত চিকিৎসা দরকার তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়েছে।