বিপিএলে ঢাকা পর্বের শুরুর দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। টানা দুই ম্যাচ জেতা বরিশালের লক্ষ্য থাকবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে এই ম্যাচে হ্যাটট্রিক জয় তুলে নেওয়া।
গত ম্যাচে হারের পর চট্টগ্রাম অধিনায়ক শুভাগত হোম চাইবেন জয় দিয়ে ঢাকা পর্ব শুরু করতে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দুই দল।
ফরচুন বরিশাল একাদশ:
তামিম ইকবাল (অধিনায়ক), আহমেদ শেহজাদ, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (কিপার), শোয়েব মালিক, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, তাইজুল ইসলাম, আব্বাস আফ্রিদি, মোহাম্মদ ইমরান।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স অধিনায়ক:
তানজিদ হাসান তামিম, জশ ব্রাউন, টম ব্রুস (কিপার), শাহাদাত হোসেন দীপু, সৈকত আলী, শুভাগত হোম (অধিনায়ক), নাজিবুউল্লাহ জাদরান, নিহাদুজ্জামান, শহিদুল ইসলাম, বিলাল খান, আল-আমিন হোসেন।