কাওলায় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

রাজধানীর কাওলা রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা (২৫) এক যুবক নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এই ঘটনাটি ঘটে।

বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়ির সরকারি উপপরিদর্শক (এএসআই) সানুমং মারমা জানান, কাওলা রেলগেট এলাকায় একটি ট্রেনে ধাক্কায় ওই যুবক আহত হলে প্রথমে তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহতর নাম ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।