জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আবাসিক হলে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার পরিকল্পনাকারী মামুনুর রশিদ মামুনকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানিয়েছেন। বুধবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব জানিয়েছে, মামুনের সহযোগী মুরাদকেও গ্রেপ্তার করেছে বাহিনীটি। তাকে নওগাঁ থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গত শনিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক দম্পতিকে ডেকে এনে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের ঘটনা ঘটে।
সংঘবদ্ধ এই ধর্ষণকাণ্ডের পরিকল্পনাকারী মামুন বলে জানিয়েছে র্যাব।
এর আগে ধর্ষণের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ নিয়ে মোট ছয়জনকে গ্রেপ্তার করা হলো। এদের মধ্যে মোস্তাফিজুর নামের একজন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন। গ্রেপ্তারের পর তাকে দল থেকে বহিষ্কার করে সংগঠনটি।
ধর্ষণের ঘটনায় মোস্তাফিজুরসহ বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষার্থীর সনদ স্থগিত করেছে প্রশাসন। আর বহিষ্কার করা হয়েছে ৩ জনকে।