সরকারি সফরে কাতার গেলেন সেনাপ্রধান

কাতার অলিম্পিক কমিটি ও লোকাল অর্গানাইজিং কমিটির প্রেসিডেন্ট জোয়ান বিন হামাদ আল-থানির আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে গতকাল বুধবার কাতার গমন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সফরকালে তিনি কাতারে অনুষ্ঠিত 18th AFC Asian Cup Qatar 2023™--এর সেমিফাইনাল ও ফাইনাল খেলা উপভোগ এবং World Aquatics Championships Doha-2024-এর বিভিন্ন ইভেন্ট পর্যবেক্ষণ করবেন। পাশাপাশি সেনাবাহিনী প্রধান বিভিন্ন দেশ থেকে আগত প্রতিনিধিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণ করবেন এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন। সেনাবাহিনী প্রধান আগামী ১১ ফেব্রুয়ারি দেশে ফিরবেন। আইএসপিআর