শেভরন বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় সিলেটে রোটাপ্লাস্ট ইন্টারন্যাশনাল কর্র্তৃক ৬৯ জন রোগীর সার্জারি হয়েছে।
সিলেটে সপ্তম রোটাপ্লাস্ট মিশনের সমাপ্তি উপলক্ষে একটি আনুষ্ঠানিক সমাপনী আয়োজন অনুষ্ঠিত হয়। জীবন-পরিবর্তনকারী কার্যক্রমের অংশ হিসেবে শেভরনের জালালাবাদ গ্যাস-প্ল্যান্টের কাছে বসবাসকারী অধিকাংশ শিশু যারা ঠোঁট, তালুতে ফাটল, মুখের অন্যান্য জটিলতা এবং শরীরের পোড়া অঙ্গ নিয়ে ভুগছে তারা বিনামূল্যে পুনর্গঠনমূলক সার্জারি সুবিধা পেয়েছে।
১০ দিনের মিশনটি আংশিকভাবে শেভরন বাংলাদেশ স্পনসর করে এবং রোটারি ক্লাব অব জালালাবাদ ও সিলেট উইমেনস মেডিকেল কলেজ হাসপাতাল (এসডাব্লিউএমসিএইচ) এর সহযোগিতায় পরিচালিত হয়। এবারের সিলেট মিশনে ৬টি দেশের ২৯ জনের স্বেচ্ছাসেবক অংশ নেয়। এই দলে পুনর্গঠনকারী প্লাস্টিক সার্জন, অ্যানেস্থেসিওলজিস্ট, শিশু বিশেষজ্ঞ, স্পিচ প্যাথলজিস্ট, অর্থোডন্টিস্ট এবং নার্স অন্তর্র্ভুক্ত ছিল। বিজ্ঞপ্তি।