যাত্রাবাড়ীতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে তরুণ খুন

রাজধানীর যাত্রাবাড়ীতে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে ছুরিক-াঘাতে এক তরুণ নিহত হয়েছেন। তার নাম জামাল (১৮)। গতকাল বুধবার রাতে কুতুবখালী উচ্চ বিদ্যালয়ের সামনে ছুরিকাঘাতের এ ঘটনা ঘটে। এ সময় আমির হোসেন নামে একজনসহ আরও কয়েকজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জামালকে মৃত ঘোষণা করেন। জামালকে হাসপাতালে নিয়ে আসা বন্ধু আসাদুল্লাহ অভিযোগ করে বলেন, তারা কুতুবখালী উচ্চ বিদ্যালয়ের সামনে বসে আড্ডা দিচ্ছিলেন। তখন একই এলাকার সিফাত নামে একজন এসে জামালকে ডেকে একটু দূরে নিয়ে যান। সেখানে কথা-কাটাকাটির একপর্যায়ে সিফাত, ফারদিন, শিমুল, আরাফাত, ইমনসহ ৮-১০ জন মিলে জামালকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। তারাসহ কয়েকজন সেখানে গিয়ে জড়ো হলে দুই গ্রুপের মধ্যে মারামারি শুরু হয়