সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড। প্রতিষ্ঠানটিতে বিভিন্ন শূন্য পদে একাধিক জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড
পদসংখ্যা: ০৩টি
জনবল নিয়োগ: ১৫৪ জন
১. পদ: ঊধ্বর্তন হিসাব সহকারী
শিক্ষাগত যোগ্যতা: যেকোন সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি
পদসংখ্যা: ২৭টি
বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
অতিরিক্ত যোগ্যতা: এমএস ওয়ার্ড ও এক্সেলসহ কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে
২. পদ: সার্ভেয়ার (প্রকৌশল)
শিক্ষাগত যোগ্যতা: যেকোন সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণসহ সার্ভে ফাইনাল পাস।
পদসংখ্যা: ৬২ টি
বেতন: ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫)
৩. পদ: হিসাব করণিক
শিক্ষাগত যোগ্যতা: যেকোন সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাণিজ্য বিভাগে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ
পদসংখ্যা: ৬৫টি
বেতন: ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
অতিরিক্ত যোগ্যতা: এমএস ওয়ার্ড ও এক্সেলসহ কম্পিউটার চালনায় অভিজ্ঞতা থাকতে হবে
যারা আবেদন করতে পারবেন: জামালপুর, নড়াইল, মাদারীপুর, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, ঝালকাঠী, গোপালগঞ্জ, পটুয়াখালী এবং বরিশাল জেলার প্রাপ্যতা না থাকায় উক্ত জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করার যোগ্য নন।
তবে এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন।
বয়স: ০১ জানুয়ারি ২০২৪ তারিখে আবেদনকারীর বয়স ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সের উচ্চসীমা ৩২ বছর। তবে মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা (নাতি-নাতনি) প্রার্থীদের ক্ষেত্রে বয়স ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।
বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসসি/সমমান সনদপত্র ব্যতীত অন্য কোনো প্রশংসা পত্র/এ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি: অনলাইনে পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা জমা দিতে হবে।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এই লিংকে file:///C:/Users/esrat/Downloads/2024-01-31-11-38-4b0681429fd11ceb3d4e6ebaea868773.pdf ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ০৩ মার্চ ২০২৪