বিশ্ব ইজতেমার মাঠে গিয়েছেন ক্রিকেটার মুশফিকুর রহিম। সিলেট পর্ব শেষে বিপিএল ঢাকায় ফিরে ইজমেতার দ্বিতীয় পর্বের মাঠে দেখা গেছে তাকে।
ইজতেমা মাঠের মুসল্লিরা জানান, বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় মুশফিকুর রহিম নিজ গাড়ি নিয়ে ময়দানে প্রবেশ করেন। এ সময় ময়দান থেকে অভ্যর্থনা জানান কাকরাইল মসজিদের শুরা সদস্য মাওলানা ওয়াসিফুল ইসলামের ছেলে মুফতি ওসামা ইসলাম ও মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম।
শুক্রবার আরো কয়েকজন ক্রিকেটার ও মিডিয়া জগতের তারকা বিশ্ব ইজতেমায় আসবেন বলে জানিয়েছেন আয়োজকরা।
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে শুক্রবার (৯ জানুয়ারি) থেকে। আগামী রোববার (১১ জানুয়ারি) আখেরি মোনাজাত দিয়ে শেষ হবে এবারের ইজতেমা।
আয়োজকরা জানিয়েছেন, শুক্রবার আরো কয়েকজন ক্রিকেটার ও মিডিয়া জগতের তারকা বিশ্ব ইজতেমায় আসবেন।