যে ফাইনাল অপেক্ষায় রাখলো পাপনকেও

তিনি ছিলেন ক্রিকেট অভিভাবক। অন্য খেলা নিয়ে না ভাবলেও তখন চলতো। তবে এখন তিনি গোটা ক্রীড়াঙ্গনের অভিভাবক। হয়েছেন ক্রীড়া মন্ত্রী। তার খেসারতই এখন দিতে হচ্ছে নাজমুল হাসান পাপনকে। কমলাপুরের বীরশ্রেষ্ঠ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বিকেলে এসেছিলেন সাফ অনূর্ধ্ব-১৯ ওমেন্স চ্যাম্পিয়নশিপের ফাইনালের পুরস্কার বিতরণীর প্রধান অতিথি হয়ে। রোমাঞ্চকর ফুটবলের লড়াই ভিআইপিতে বসে উপভোগও করেছেন। তবে এরপর শ্রীলঙ্কান ম্যাচ কমিশনারের ভুলে যা ঘটেছে, সেটা উপস্থিত থেকে দেখছেন এবং ফুটবল মাঠে প্রথম অতিথি হয়ে এসে নিচ্ছেন তেতো অভিজ্ঞতা। প্রায় দুই ঘন্টা ধরে থাকে বসে থাকতে হচ্ছে সাফের সিদ্ধান্তের অপেক্ষায়। সিদ্ধান্ত এলেই হয়তো পুরস্কার দিয়ে ফিরবেন ক্রীড়া মন্ত্রী।