ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৮

সাভারের আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি ও থানা পুলিশ।

গতকাল বৃহস্পতিবার দুপুরে পৃথক দুটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও আশুলিয়া থানা পুলিশ।

এর আগে বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার জামগড়া চৌরাস্তাসংলগ্ন সাউথ বেঙ্গল (সিএনজি) ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে পাঁচ ডাকাতকে গ্রেপ্তার করে থানা পুলিশ।

আশুলিয়া থানার ওসি এএফএম সায়েদ জানান, আসামিদের বিরুদ্ধে মামলা দিয়ে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। এ চক্রের সদস্যদের নামে থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে।