বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কোস্ট গার্ডের

শরীয়তপুরের ভেদরগঞ্জে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। গতকাল বৃহস্পতিবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, উপকূল-চরাঞ্চলের কর্মহীন ও দুস্থ মানুষের প্রয়োজনের তুলনায় চিকিৎসাসেবা অপ্রতুল। তাই সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবায় সবসময় এগিয়ে এসেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায় শরিয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলাধীন উত্তর তারাবুনিয়া ইউনিয়ন পরিষদ মাঠ প্রাঙ্গণে ৩১৪ জন অসহায়, গরিব, দুস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ সামগ্রী দেওয়া হয়েছে। এ সময় কোস্ট গার্ড সদর দপ্তরের মেডিকেল অফিসার সার্জন লেফটেন্যান্ট কমান্ডার আহমেদ রিফাত তাহমিদ (এএমসি), সার্জন লেফটেন্যান্ট জান্নাতুল ফেরদৌস (এএমসি) ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি