মৃত্যুকূপে ফ্রান্স ইতালি বেলজিয়াম

উয়েফা নেশন্স লিগে একই গ্রুপে খেলবে ২০২০ ইউরোর চ্যাম্পিয়ন ইতালি ও ২০২২ বিশ্বকাপের রানার্স আপ ফ্রান্স। তাদের সঙ্গে আছে আরেক শক্তিশালী দল বেলজিয়াম। ‘এ’ লিগের ২ নম্বর গ্রুপে এই তিন দলের সঙ্গে অপর দলটি ইসরায়েল।

২০২৪-২৫ উয়েফা নেশন্স লিগের ড্র হয়েছে প্যারিসে বৃহস্পতিবার রাতে।  

ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল ১ নম্বর গ্রুপে। রোনালদোর গ্রুপে আছে লুকা মদ্রিচের ক্রোয়েশিয়াও। জার্মানি ও হাঙ্গেরি একই গ্রুপে পড়েছে। ২০২৪ ইউরোতেও একই গ্রুপে এই দুটি দল। 'এ' লিগের ৩ নম্বর গ্রুপে তাদের সঙ্গে আছে নেদারল্যান্ডসও।

নেশন্স লিগে প্রথমবারের মতো এবার থাকছে কোয়ার্টার-ফাইনাল। 'এ' লিগের প্রতি গ্রুপের শীর্ষ দুই দল খেলবে শেষ আটের লড়াইয়ে।

লিগ 'বি' তে একই গ্রুপে পড়েছে ইংল্যান্ড ও আয়ার‌ল্যান্ড। গত আসরে বাজে পারফরম্যান্সের কারণেই এবার বি লিগে খেলবে ইংল্যান্ড।

ইউক্রেনে আক্রমণের জন্য রাশিয়াকে বিবেচনা করা হয়নি এবারের টুর্নামেন্টে।

আগামী ৫ সেপ্টেম্বর শুরু হবে এবারের নেশন্স লিগ।

গ্রুপিং

লিগ এ তে

গ্রুপ এ১ : পর্তুগাল, ক্রোয়েশিয়া, পোল্যান্ড ও স্কটল্যান্ড

গ্রুপ বি১ : ফ্রান্স, ইতালি, বেলজিয়াম, ইসরায়েল

গ্রুপ বি৩ : নেদারল্যান্ডস, জার্মানি, হাঙ্গেরি, বসনিয়া

গ্রুপ বি৪ : স্পেন, ডেনমার্ক, সুইজারল্যান্ড, সার্বিয়া

লিগ বি তে

বি১ : চেক প্রজাতন্ত্র, ইউক্রেইন, আলবেনিয়া, জর্জিয়া

বি২ : ইংল্যান্ড, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, গ্রিস

বি৩ : নরওয়ে, অস্ট্রিয়া, স্লোভেনিয়া, কাজাখস্থান

বি৪ : ওয়েলস, আইসল্যান্ড, মন্টেনেগ্রো, তুরস্ক

লিগ 'সি'

সি১ : সুইডেন, আজারবাইজান, স্লোভাকিয়া, এস্তোনিয়া

সি২ : রোমানিয়া, কসোভো, সাইপ্রাস, লিথুয়ানিয়া/জিব্রাল্টার

সি৩ : লুক্সেমবার্গ, বুলগেরিয়া, নর্দান আয়ারল্যান্ড, বেলারুস

সি৪ : আর্মেনিয়া, ফারো আইল্যান্ড, নর্থ মেসেডোনিয়া, লাটভিয়া

লিগ ডি তে

ডি১ : লিথুয়ানিয়া/জিব্রাল্টার, সান ম্যারিনো, লিখটেনস্টাইন

ডি২ : মলদোভা, মাল্টা, অ্যান্ডোরা।